• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আ’ লীগের আলোচনা সভা

বাঁধন রায়, ঝালকাঠি
আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত।ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় কালী বাড়ি রোড এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে কোন স্বাধীন ভুখন্ডর সৃস্টি হত না। আজ যদি বঙ্গবন্ধু বেচে থাকতেন বাংলাদেশ পৃথিবীর বুকে আরো একটি শক্তিশালী রাস্ট্রহিসেবে প্রতিষ্ঠা পেত । দেশে যদি শেখ হাসিনার নেতৃত্ব না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে কি না, তা নিয়ে সন্দেহ আছে । তাই আপামর জনসাধারণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলম এর সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষকলীগ সভাপতি অ্যাডভোকেট আদ্বুল মান্নান রসুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ/২৩আগস্ট/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ