• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি মৌন মিছিল

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি মৌন মিছিল।ঢাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন ভোলা জেলা বিএনপি। বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপি প্রধান কার্যালয় থেকে এই মৌন মিছিল বের করা হয়।৩০আগস্ট (বুধবার) মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার সম্মুখীন হয়, সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে মৌন মিছিলটি শেষ করা সম্পন্ন হয়।

ভোলায় মৌন মিছিলে বক্তারা বলেন, গুম মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি রাষ্ট্রীয় নিপীড়নের একটি হাতিয়ার। গুমের শিকার সকল ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই সরকার ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কমপক্ষে ৪০২ জন মানুষকে গুম করেছে। বিচার বহির্ভূত হত্যাকান্ডসহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা, যেমন, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সরকারকে তীব্র নিন্দা জানিয়েছে।

তারা আরও বলেন, অধিকাংশের জন্য বাংলাদেশের আধা সামরিক বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) কে দায়ী করা হলেও, র‍্যাব এইসব অভিযোগ কখনও স্বীকার করেনি। ভুক্তভোগীরা পুলিশ হেফাজত থেকে মুক্ত হয়ে ফিড়ে এলেও আওয়ামী লীগ সরকার গুম হবার পেছনে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক। আব্দুর রব আকন, মফিজুল হক মিলন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ।

জাকির হোসেন মনির, লুকু চৌধুরীসহ জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/১সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ