• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় আখ চাষের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় আখ চাষের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি।সারাদেশের মত ভোলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে কৃষকদের মাঝে, লক্ষ্যমাত্রার চেয়েও ৮১হেক্টর জমিতে বেসি লাভের আশায় আখের আবাদ চাষ করেছেন ভোলার হাজারও কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলনও এসেছে বেশ ভালো। ইতোমধ্যে ভোলার আখ বাজারে আসতে শুরু করেছে।বর্তনে সম্পন্ন হয়েছে প্রায় ৩৫ভাগ জমির আখ চাষ, আর গত বছরের চেয়ে এবছর বাজার দর বেশি থাকায় লাভবান হবে ভোলার হাজারও কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার আখ যাচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকরা জানান, ভোলার মাটি ও আবহাওয়া ভালো থাকায় এবং আখ চাষের উপযোগী হওয়ায়। এখানে আখ চাষের জন্য কৃষকদের মধ্যে আগ্রহী সৃষ্টি হচ্ছে। গত বছর এক’শ আখ মানভেদে বিক্রি হয়েছে দেড় হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত।

কিন্তু এ বছর সেই আখ বিক্রি হচ্ছে ৩হাজার থেকে সাড়ে ৩হাজার টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকা ও পোকা মাকরের আক্রমণ কম হওয়ায় আখের ফলন সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান তারা। সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের কৃষক মোস্তাফিজ রহমান বলেন, তিনি এ বছর ২৪শতাংশ জমিতে আখের চাষ করেছেন। এতে করে তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আশা করছেন ৭০থেকে ৭৫হাজার টাকার আখ বিক্রি করতে পারবেন। ইতোমধ্যে তার আখ বিক্রি শুরু হয়ে গেছে।

একই গ্রামের অপর চাষি ফরিদ মিয়া বলেন, এখন পর্যন্ত অখের বাজার দর ভালো রয়েছে। ব্যাপরীরা তাদের ক্ষেত থেকে আখ কিনে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত যদি বাজার এমন থাকে তবে তাদের বেশ ভালো ভাবে ব্যবসায় লাভবান হবে।

এ-ব্যপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর বলেন, দ্বীজেলা ভোলায় এ বছর আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৯হেক্টর জমিতে বিপরীতে আবাদ হয়েছে ৫৭০হেক্টর জমি। গত বছর হেক্টর প্রতি আখ পাওয়া গেছে ৪৮মেট্রিকটন। কিন্তু এ বছর ৫০মেট্রিকটন করে ফলন পাওয়া আশঙ্কা রয়েছে কৃষকদের মাঝে। কৃষকদের জন্য ৫০শতাংশ জমির অনকূলে প্রায় ৫০টি আখের প্রদর্শনীর ব্যাবস্থা রাখা হয়েছে এ বছর ভোলায়।

তিনি আরও বলেন, জেলায় সাধারণত চিবিয়ে খাওয়ার দেশি প্রজাতির আখ বেশি চাষ করা হয়। বর্তমানে মাঠে আখের অবস্থা বেশ ভালো আছে। কৃষকরা আখ চাষে লাভবান হচ্ছে, অনেক কৃষককি আখ চাষে আগ্রহী হয়ে উঠছে ভোলায়। আগামী এক মাসের মধ্যে শতভাগ জমির আখ কর্তন হবে।

সব কিছু ঠিক থাকলে জেলায় আখের বামপার ফলন হবে। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ সেবা ও তথ্য প্রদান করা হবে বলে জানান তিনি।

বিডিনিউজ ইউরোপ/৬সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ