• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় নবগঠিত সদর উপজেলা কৃষকদলের পরিচিতি সভা।ভোলা সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে ভোলা জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান অতিথি বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, কৃষিকাজে সর্বপ্রথম বিপ্লব ঘটিয়ে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

০৮সেপ্টেম্বর (শুক্রবার) কৃষকদের আধুনিকায়নে জিয়াউর রহমান আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে ছিলেন। আজ সেই কৃষিকাজে যে বিপ্লব ঘটেছে তা শুধু জিয়াউর রহমানের জন্যই সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, বিশিষ্ট ব্যবসায়ী, লঞ্চ মালিক এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আল মামুন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন কারাগারে।

আমরা গিয়াস উদ্দিন আল মামুনের মতো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার’সহ তার কারামুক্তির দাবী জানাই। আমরা অতিবিলম্বে গিয়াস উদ্দিন আল মামুনের নিঃশর্ত মুক্তির জোড়ালো দাবি জানাই।তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সরকার পতনের আন্দোলন- সংগ্রাম সহ সকল কর্মসূচিতে নবগঠিত সদর উপজেলা কৃষকদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিএনপির নেতৃবৃন্দের সাথে মিলে মিশে কৃষক দলকে শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

ভোলা জেলা কৃষক দলের মোঃ আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তাসলিমের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (জনতার রফিক), ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।

যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, মো. এনামুল হক, কবির হোসেন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক খন্দকার আল- আমিন প্রমুখ।
পরিচিতি সভায় সদর উপজেলা কৃষকদলের নবগঠিত কমিটিতে সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন।

বিডিনিউজ ইউরোপ/১০ সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ