ভোলায় পাঁচ বছরের শিশু মাইশা ইসলামের পানিতে ডুবে অকালে মৃত্যু।ভোলার পূর্ব ইলিশ দাদা বাড়িতে দাদার সঙ্গে পুকুরের পানিতে গোসল করতে নেমে শিশু মাইশা ইসলাম এর পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। মৃত মাইশা ইসলাম এর বয়স ০৫ বছর ও তার বাসা পূর্ব ইলিশ ইউনিয়নের ০৮-নম্বর ওয়ার্ডে এবং মমিনুল ইসলামের কণ্যা সন্তান।১২সেপ্টেম্বর (মঙ্গলবার) শিশুটির নানু আক্তারা বেগম বলেন, শিশু মাইশা ইসলাম, দাদা রফিকুল ইসলামের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন। এবং দাদা তার নাতনি কে পুকুরের ঘাটলায় রেখে তিনি গোসল করেন। এক পর্যায়ে দাদার অজান্তে নাতনি মাইশা ইসলাম পুকুরের পানিতে ডুবে যায়।
হঠাৎ না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন পড়ে পুকুর থেকে তাকে উদ্ধার করেন, এবং ভোলা সদর ২৫০শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান কার কর্তব্যরত চিকিৎসক শিশু মাইশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। এবং কোনো অভিযোগ না থাকায় শিশু মাইশা ইসলাম এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
বিডিনিউজ ইউরোপ/১৪ সেপ্টেম্বর/জই/ভোলা