১৯৭১সালে লক্ষ মানুষের আত্মত্যাগের স্বাধীন রাষ্ট্র ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার বরিশালে:জোনায়েদ সাকি।গণসংহতি আন্দোলনের ২১-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দো বস্তের ৩১-দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু’র সভাপতিত্বে ও জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, আলোচকের বক্তব্য জোনায়েদ সাকি বলেন, ‘১৯৭১ সালে লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে রাষ্ট্রের পত্তন হয়েছিলো। সেই রাষ্ট্র আজ টিকবে কি না সেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকার। এই সরকার অবৈধ ভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশ’কে স্বার্বভৌমত্বের দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তারা গত ১৫ বছরে বাংলাদেশ রাষ্ট্রকে একটি দলিয় প্রতিষ্ঠানে পরিনত করেছে। নিপীড়নের হাতিয়ার হিসেবে তৈরি করেছে।
কেবল জনগণের অধিকার হরণ করেই তারা ক্ষান্ত হয় নি, বরং জনগণের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে দেউলিয়াত্বের দিকে ঠেঁলে নিয়েছে৷ বাংলাদেশ দেশে বিদ্যমান জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি শুরু করেছে পুরো রাষ্ট্রকে অস্তিত্বের দিক থেকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। ৭২ সালে যে স্বৈরাচারী সাংবিধানিক বন্দো বস্তর সূচনা হয়েছিলো তার ওপর ভর করে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় উপনিত করেছে। দেশের জনগোষ্ঠীকে বিভক্ত করে, সমস্ত নাগরিকের অধিকার হরণ করে দেশকে অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই চলমান অর্থনৈতিক যে সংকট ভয়াবহ রুপ নিতে যাচ্ছে সেই সংকট থেকে বের হওয়ার কোন রাস্তা তাদের জানা নেই।
তাই এই সরকার টিকে থাকা মানে দেশের অর্থনীতিক সংকট আরো গভীরতর হওয়া। ও সমস্ত দিক দিয়ে রাজনৈতিক ভাবে দেশ বিপর্যস্ত হওয়া। তাই বর্তমান সরকারের পতন আর বাংলাদেশকে রক্ষা করা এই দুই এখন এক বিষয়ে পরিনত হয়েছে৷ যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে। স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে মানুষের মাঝে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক ন্যায় বিচারের আকাঙ্খা তৈরি হয়েছিলো তার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নকে গত ৫৩ বছরেও কেন্দ্রীয় প্রশ্নে পরিনত করা হয় নি।
তাই এককেন্দ্রিক স্বৈরাচারী ক্ষমতা কাঠামো বদলানোর রাজনীতি এখন জনগণের প্রধান রাজনীতি।
এ বারের সংগ্রাম দেশের প্রধান দুই শক্তির মধ্যকার ক্ষমতার লড়াই নয়, বরং ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের মুক্তিকামী মানুষের সংগ্রাম। তাই মুক্তির লক্ষ্য বিরোধী দলের চলমান আন্দোলনে
৩১-দফা কর্মসূচি এই শাসন ব্যবস্থা বদলানোর কর্মসূচি হিসেবে জনগনের সামনে হাজির হয়েছে৷ এ বারের সংগ্রাম স্বাধীনতা আন্দোলনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগ্রাম। আজকে আমাদের সবার সম্মিলিত ভাবে মানুষের সামনে এটাই হাজির করা দরকার যে, আমরা এবার লড়ছি রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের আকাঙ্খার গনতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য। আর বর্তমান সরকার তার বাপদাদার জমিদারি কায়েমের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইছে। তাই দেশ বাঁচানোর জন্য এখন প্রয়োজন সম্মিলিত সংগ্রাম। কাজেই গণঅভুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন আমাদের দায়িত্ব হয়ে দাড়িয়েছে। সরকারকে জনগণের শক্তির ওপর দাঁড়িয়ে গলায় গামছা বেধে ক্ষমতার মসন’দে থেকে নামাতে হবে৷ আমাদের ইস্পাত দৃঢ় ঐক্যর মধ্য দিয়েই এবারের সংগ্রাম বিজয়ী হবে৷’
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে নানা ভাবে বিপর্যস্ত করেছে। নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, আইন ও বিচার বিভাগ সহ সবকিছু পকেটস্থ করেছে। এই ফ্যাসিবাদ থেকে উত্তরণের পথ হলো সরকারের পদত্যাগ, অন্তবর্তী কালীন সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার। এ সব দাবি নিয়ে জনগণ আজ ১ দফার পক্ষে আন্দোলন করছে। অবিলম্বে সরকার পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে। জনগণ তার স্বার্থে রাজপথ দখলে নেবে। এখন ফ্যাসিবাদ থেকে উত্তরণে প্রয়োজন এই নতুন ৩১ দফা রাজনৈতিক বন্দোবস্তরের বাস্তবায়ন। আর এই বন্দোবস্তোর জন্য প্রয়োজন জনগণের বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা।’
আজ ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় আলোচনা সভার শুরুতে গণতন্ত্র মঞ্চ কর্তৃক উত্থাপিত ৩১-দফা পাঠ করেন। গণসংহতি আন্দোলন বরিশাল সম্পাদক মন্ডলী সদস্য হাছিব আহমেদ।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা নির্বাহী সমন্বয়ক আরিফুর রহমান মিরাজ, বাংলাদেশ জাতীয়তা-বাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক চান, বাকের গঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল
মহা-নগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির, বাংলাদেশ সম্মিলিত পেশা জীবি পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ- সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, সহ- নির্বাহী সমন্বয়কারী জামান কবির, সম্পাদক মন্ডলীর সদস্য ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, বরিশালের সাবেক ছাত্র নেতা ও আইনজীবি হিরন কুমার দাস মিঠু প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ/১৫ সেপ্টেম্বর/জই/বরিশাল