• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিয়ের পিড়িতে আর বসা হলো না সালমান খানের

বিনোদন ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানির সঙ্গে সবকিছু ছিল ঠিকঠাক। বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। এখন শুধু বাকি বিয়ের পিড়িতে বসা। কিন্তু সেই বিয়ের পিড়িতে আর বসা হলো না সালমান খানের। তার আগেই বিয়ে ভেঙে দিলেন সঙ্গীতা। কী কারণে বিয়ে ভাঙলেন সঙ্গীতা। সেই কারণ জানালেন সালমান খানের আরেক প্রেমিকা। খবর পিঙ্কভিলা।পাকিস্তানি অভিনেত্রী সোমি আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সালমানের। এর আগেও সালমানের বেশকিছু অপকর্ম ফাঁস করেছিলেন সোমি। এবার ফাঁস করলেন আরেকটি অপকর্ম। তিনি জানান, সালমান-সঙ্গীতার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন তার সঙ্গে প্রেম করছিলেন সালমান। আর এই কারণেই ভেঙে গিয়েছিল তাদের বিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সঙ্গীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সঙ্গীতা। এই নায়িকার দাবি, ‘সালমান সঙ্গীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল। যখন আমি একটু বড় হই, তখন এটি বুঝতে পারি।’

একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও বিয়েতে পৌঁছায়নি কোনো সম্পর্ক। তাইতো এখনো বলিউদের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল হাটুর বয়সী নায়িকা পূজা হেগড়ের প্রেমে পড়েছেন সালমান। কিন্ত প্রতিবারের মতো এবারও গুঞ্জন নিয়ে চুপ ছিলেন সালমান। সব বিতর্কের মধ্যেই নিজের কাজটা করে যান ভাইজান। সামনেই মুক্তি পাবে ভাইজানের সিনেমা ‘টাইগার’।
সূত্র -ইত্তেফাক

বিডিনিউজইউরোপ/১৭সেপ্টেম্বর/জই/বিনোদন


আরো বিভন্ন ধরণের নিউজ