নিজ ভূমির গ্যাস সংযোগের দাবিতে উত্তাল ভোলাবাসী।নিজ ভূমির গ্যাস ঘরে ঘরে সংযোগ দেওয়ার দাবীতে ভোলা বাসীর মানববন্ধন সহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করলো দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন’সহ ভোলা-বরিশাল সেতু নির্মাণ, এবং ভোলায় পাবলিক বিশ্ব-বিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এর দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সকালে দ্বীপজেলা ভোলাবাসীর।২০সেপ্টেম্বর (বুধবার) ভোলা প্রেসক্লাবের সামনে নিজ ভূমির গ্যাস রক্ষার দাবীতে দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বক্তারা বলেন, ভোলায় ৯টি গ্যাস খনিজ থাকা সত্বেও ভোলার মানুষের ঘরে গ্যাস সংযোগ না দিয়ে সরকার একটি কোম্পানীর সাথে অবৈধ ভাবে চুক্তিবদ্ধ করেছেন সেটা ভোলাবাসীর বিরুদ্ধে গীয়ে করতে পারে না, বলে দাবি নেতা কর্মীদের।
ভোলার গ্যাস অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এই সরকারের হঠাত এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন চলছে চলবে। অন্যান্য বক্তারা দাবি জানিয়ে বলেন, ভোলা-বরিশাল ব্রিজ নির্মান সেতু, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার দাবি সম্পন্ন করতে হবে।
এবং ভোলার গ্যাস দিয়ে দক্ষিনাঞ্চলের উন্নয়ন করা হবে বলে প্রধানমন্ত্রীর দেয়া পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুসিয়ারী দেন ভোলার হাজারও নেতাকর্মীরা।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন বক্তারা। ভোলাবাসীর এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে। বলে জানান, এবং যদি সরকার অতিদ্রুত এই দাবী বাস্তবায়ন না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডিনিউজ ইউরোপ/২০সেপ্টেম্বর/জই/ভোলা