• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ইলিশের সঙ্গে দেখা মিলছে না সাধারণ দরিদ্র পরিবারের

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় ইলিশের সঙ্গে দেখা মিলছে না সাধারণ দরিদ্র পরিবারের।ভোলায় ইলিশের মৌসুম শেষ প্রান্তে এসেও ভোলার চরফ্যাশন বাজারে ইলিশ মাছের দাম চৌড়া রয়েছে, মেঘনা-তেতুলিয়া নদীতে প্রচুর ইলিশ ধরা পড়লেও দাম কমেনি বলে অভিযোগ ভোলাসীর মধ্যবিত্ত পরিবারের। সাধারণ আয়ের মানুষেরা ইলিশ  ক্রয় করতে পারচ্ছে না। ভোলার শতাধিক জেলে জানান, জালে পর্যাপ্ত ইলিশের দেখা না মেলায় বাজারে দামটা একটু চড়া আছে। ইলিশের ব্যাপারী ইয়াকুব বলছেন, ভরা মৌসুমেও তেমন ইলিশ ধরা পড়ছে না। এবং জেলেদের চাহিদা (খরচ না ওঠা) এখনো পূরণ হয়নি। তাই তাদের চাহিদা সম্পূর্ণ হওয়ার পর দামটা কিছুটা স্বাভাবিক হবেন বলে তিনি জানান।

অন্য দিকে আগামী ১২ই অক্টোবর থেকে
২ই নভেম্বর পর্যন্ত শুরু হবে প্রজনন মৌসুমের মোট ২২দিন কঠোর নিষেধাজ্ঞা। এবং সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে বলে জানা মৎস্য অফিসের সূত্র। তখন ডিম ছাড়ার পর এমনিতেই ইলিশ মেদহীন ও অপুষ্ট হয়ে যায়। তখন ইলিশের সেই স্বাদ আর থাকে না। ফলে সুস্বাদু ইলিশ খেতে চাইলে কিনতে হবে এই ২২ দিনের মধ্যেই। সেই আশা নিয়ে বাজারে যাচ্ছেন হাজারও ক্রেতা। তবে দাম শুনেই ভ্রু কুঁচকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকেই। চরফ্যাশন প্রধান বাজারে গিয়ে দেখা যায়, এক কেজি ওজনের এক হালি (চারটি) ইলিশ মাছ বিক্রি হচ্ছে মেটা-অঙ্গে অর্থাৎ সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায়। এবং জাটকা ইলিশ মাছের হালি নেওয়া হচ্ছে ২০০০/-থেকে ২৫০০/-টাকায় এতে ক্রেতারা অনেকটা হতাশ।

জেলে মাছ ব্যবসায়ী, আড়ৎদার ও ক্রেতা-বিক্রেতারা বলেন, কয়েক দিন ধরেই মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে রুপালি মা ইলিশ ধরা পড়ছে। আর তা চরফ্যাশন উপজেলার একাধিক ঘাট থেকে প্রতিদিন নৌ-পথে লঞ্চযোগে, সড়কপথে ঢাকা, চাঁদপুর, বরিশাল’সহ বিভিন্ন স্থানে রপ্তানি করছে অসাধু মাছ ব্যবসায়ীরা। আর ছোট বড় মিলিয়ে কিছু মাছ বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন মাছ ঘাটে, এবং বাজার গুলোতে, ও মহাসড়কের দুপাশে। ইলিশের স্বাদ নিতে সাধারণ মানুষ বেশি দামেই কিন্তে হচ্ছে, ভোলার ইলিশার মাছ বাজার ও মেঘনার তীর বর্তী মাছ ঘাটের এলাকায় গিয়ে এ সব তথ্য জানা যায়।

ব্যবসায়ীরা আরও বলেন, এই বছর ইলিশ সীমিত আয়ের মানুষের নাগালে নাও পৌঁছতে পারে। উপজেলার সামরাজের আড়ৎদার বলেন, বাজারে ইলিশের চাহিদা বেশি। তাই দাম এ বার তেমন একটা কমার সম্ভাবনা নেই বলেই চলে। তবে আমদানি গত দুদিনে অনেক বেড়েছে। এতে কিছুটা প্রভাব পড়তে পারে অর্থাৎ দাম কিছুটা কমতে পারে। দেশে ইলিশের ভরা মৌসুম আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু এ বার সেপ্টেম্বরের মাঝা মাঝি পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় আশানুরূপ ইলিশ ধরা পড়েনি। সেপ্টেম্বরের শেষর দিকে বৃষ্টিপাতের দেখা পাওয়ায় কয়েক দিন ধরেই ইলিশের আহরণ বেড়েছে বলে দাবি তাদের।

ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুপ হোসেন মিনার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইলিশের দাম তেমন একটা বাড়েনি। বর্তমানে এক কেজি সাইজের ইলিশ প্রতি কেজি এক হাজার ৩০০/- টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর থেকে দাম কমে গেলে জেলে থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ব্যাপক ভাবে।

ইলিশ ধরা টাইম আছে আরও ২১দিন, এ সময়ের মধ্যে যদি বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে, তাহলেই কেবল সীমিত আয়ের মানুষের ঘরে মিলবে স্বপ্নের মা রুপালি ইলিশ। নইলে অতৃপ্তি নিয়েই শেষ হবে এবার ইলিশের প্রধান মৌসুম।

বিডিনিউজ ইউরোপ/২৩সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ