• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা।ভোলা লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের সাথে জন-প্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ অনামিকা নজরুল, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩-আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন।

২৬সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১-টায় ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ও অনামিকা নজরুল এর সঞ্চালনায় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইসতিহারে যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন তা প্রতিটা ক্ষেত্রে রক্ষা করেছেন। ক্ষমতায় আসার পর থেকেই তিনি পিছিয়ে পড়া জনপদকে উন্নয়নের জনপদে রুপান্তরিত করেছেন।

করোনা, আইলা, আম্পান, সহ সকল দূর্যোগের সময় সাধারন মানুষকে সামাজিক নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জীবন মান উন্নয়নের জনগনে নিরাপত্তায় কাজ করে চলেছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আশ্রহীন মানুষকে আশ্রয়ের ব্যাবস্থা করেছেন। প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা আপনাদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে লালমোহন তজুমুদ্দিন’কে স্মার্ট বাংলাদেশ হিসেবে করে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব গিয়াস উদ্দিন আহমেদ, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ভোলা মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক (অঃ দাঃ) মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা মোঃ ইকবাল হোসেন, উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ গণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ’সহ, লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শিক্ষকবৃন্দ, ইমাম, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ/২৭সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ