ভোলায় দৈনিক আজকের দর্পণ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।জমজমাট আয়োজনে জাতীয় দৈনিক আজকের দর্পণ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পলিত হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৩ ভোলা শহরের ব্যাক ক্যাফে চাইনীজ রেস্তরাঁয় এ উপলক্ষ্যযে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।আজকের দর্পণের ভোলা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আশরাফুল আলম সজিব এর আয়োজনে নান্দনিক এই অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- ভোলা জেলা আওয়ামীলীগের স্বনামধন্য সভাপতি ও ভোলা প্রেসক্লাবের কালজয়ী সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব ফজলুল কাদের মজনু মোল্লা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্হিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন- ভোলা প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সমকণ্ঠ সম্পাদক আল আমিন শাহরিয়ার, ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক প্রভাষক কবি রিপন শান, দ্বীপকণ্ঠ ডটকম সম্পাদক মো. ইউনুস শরিফ, ভোলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকে ও দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার বীরমুক্তিযোদ্ধার সন্তান এম এন আলম।
আজকের দর্পণকে শুভেচ্ছা জনিয়ে বক্তব্য রাখেন- ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকার, উপকূল প্রেসক্লাবের সভাপতি বশির আহমেদ, সাংবাদিক মাহমদুল হাসান ফাহাদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্হিতি ছিলেন- ভোলা জেলার প্রথম দৈনিক আজকের ভোলার বার্তা সম্পাদক শাহরিয়ার জিলন, ভোলা জেলা মুুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ম আহবায়ক শাহ মনিরুজ্জামান হান্নান ও সাইফুল ইসলাম চৌধুরী, মুুক্তিযোদ্ধা প্রজন্ম ছাত্র সংসদের ভোলা জেলা সভাপতি রাজিয়া তাবাসসুম এ্যানি, সাংবাদিক শেখ লিটন, সাংবাদিক বিজয় বেইন, সাংবাদিক আশিকুর রহমান শান্তসহ ভোলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
প্রাণবন্ত এই আয়োজনটির চমৎকার সঞ্চালনা করেন দৈনিক বনিক বার্তার ভোলা জেলা প্রতিনিধি এইচ এম জাকির । আয়োজনের মধ্যমণি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা মহোদয়কে স্বরচিত কাব্যগ্রণ্হ “নদীর বুকে জীবন জ্বলে” তুলে দিয়ে বরণ করেন কবি রিপন শান।
বিডিনিউজ ইউরোপ/২৯সেপ্টেম্বর/জই/ভোলা