বিশ্ব-পর্যটন ও আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র্যালি। বিশ্ব পর্যটন দিবস ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে গার্ল গাইডস ও স্কাউটসের সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৭সেপ্টেম্বর (বুধবার) মান্যবর জেলা প্রশাসক আরিফুজ্জামান, এর নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীন’সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি-গণ, বি এন সি সি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও অনলাইন পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস দু-টিকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ ইউরোপ/২৯সেপ্টেম্বর/জই/ভোলা