• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে-ডিবি প্রধান হারুন

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে – ডিবি প্রধান হারুন ।বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে বলে অভিযোগ ডিবি প্রধান হারুন।শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পুলিশ জনগণের জান-মাল রক্ষার জন্য পাল্টা অ্যাকশনে গেছে। বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিএনপি রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশের শর্তে অনুমতি নিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। পুলিশের সাথে তারা সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ হাসপাতালসহ সরকারি অনেক ভবনে হামলা চালিয়েছে তারা।

তিনি আরও বলেন, আগামীকাল হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

bdnewseu/31th October/ZI/dhaka


আরো বিভন্ন ধরণের নিউজ