• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরভদ্রাসন কোথাও অবরোধ নেই স্বাভাবিক দিনভর অভিযান চালালেন ইউএনও-ওসি

ফকির নয়ন, চরভদ্রাসন
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

স্বাভাবিক চরভদ্রাসন কোথাও অবরোধ নেই দিনভর অভিযান চালালেন ইউএনও-ওসি।ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিএনপি’র ডাকা অবরোধ সফল হয় নাই। নিত্যদিনের মত মঙ্গলবারও রাস্তাঘাটে যানবাহন ও জনচলাচল স্বাভাবিক ছিল। উপজেলা পদ্মা নদীর বিভিন্ন ঘাটে ষ্পীটবোড, লঞ্চ, নৌকা ও ট্রলার করে পথচারীরা নিয়মিত যাতায়াত করেছেন। উপজেলা পরিষদের বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রতিদিনের ন্যায় সচল ছিল।

ফলে বিএনপি’র ডাকা অবরোধে উপজেলাবাসী সাড়া দেয় নাই বলে জানা গেছে।এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, আনসার ও ভিডিপি অফিসার কুসুম কুমার রায় প্রয়োজনীয় ফোর্স নিয়ে দিনভর উপজেলার প্রধান সড়কগুলো মহড়া দিয়েছেন।

এমনকি তারা গ্রাম-গঞ্জের নিভৃত পল্লির বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেছেন। অভিযানে গ্রামগঞ্জের পাকা সড়ক ঘেষে বিভিন্ন দোকানের সামনে রাখা বোতলজাত জ্বালানী তৈল পেট্রোল অপসারন করা হয় এবং এসব বোতলজাত জ্বালানী তৈল ব্যাবসা অবৈধ বলে তা দ্রæত বন্ধ করার জন্য অভিযানে তাগিদ দেওয়া হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, উপজেলা বিএনপি’র পক্ষ থেকে কোথাও কোনো রোডঘাট অবরোধের খবর পাওয়া যায় নাই। উপজেলার জীবনমান ছিল স্বাভাবিক। উপজেলা সদর বাজার ব্রীজের পাশে বাস ষ্ট্যান্ডের এক যাত্রী আঃ আহাদ (৩৫) জানায়, জেলা শহরের টেপাখোলা এলাকা থেকে এসে উপজেলায় কাজ সেরে ফিরে যাচ্ছি কিন্ত কোখাও কোনো বাঁধা বা অবরোধ দেখি নাই”।

বিডিনিউজ ইউরোপ/৩১অক্টোবর/জই/ফরিদপুর


আরো বিভন্ন ধরণের নিউজ