• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩০

খন্দকার মেভিস প্রমা, অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় চারজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বিষটি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফাইয়াজ এন্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস শিকারীকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। আর বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে গিয়ে সেখানে থাকা বিলবোর্ডের পিলারে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙ্গে পড়ে এবং বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। বাসটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ ইউরোপ/৮নভেম্বর/জই/ময়মনসিংহ


আরো বিভন্ন ধরণের নিউজ