• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ৪৮ ঘন্টার অবরোধে প্রভাব ফেলতে পারেনি জীবন যাত্রায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ভোলায় ৪৮ ঘন্টার অবরোধে প্রভাব ফেলতে পারেনি জীবন যাত্রায়।সারাদেশে বিএনপি ও তাদের সমমনা দলের ৬ষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। বুধবার সকাল ছয়টা থেকে এ অবরোধ শুরু হয়, চলবে শুক্রবার ভোর ৬ টায় পর্যন্ত চলবে। অবরোধের প্রথম দিনে দ্বীপজেলা ভোলার সড়কে তেমন প্রভাব চোখে পড়েনি। একই সঙ্গে অবরোধের কোনো প্রভাব ফেলতে পারেনি জীবন যাত্রায়। সকালে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে মানুষের উপস্থিতিও। তবে নগরীর মূল পয়েন্ট সংলগ্ন বিপনীবিতান ও দোকানপাট সকালের শুরুতে বন্ধ ছিল।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহা-সমাবেশে অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপি। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা, ৮ ও ৯ নভেম্বর তৃতীয়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

তবে স্বাভাবিক দিনের মতো সকাল থেকেই সড়কে গাড়ির চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা চলাচলও চোখে পড়ার মতো। ভোলা টু চরফ্যাশন রুটে দূরপাল্লার বাস নির্দিষ্ট গন্তব্যের দিকে ছেড়ে যেতে দেখা গেছে। অবরোধ ঘিরে কেউ যেনো কোনো প্রকার নাশকতা মূলক কাজ করতে না পারে। সেদিকে খেয়াল রেখেছে বরাবরের মতোই, সকাল থেকে শক্ত অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভোলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ও গাড়িতে টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা গিয়েছে।

বিডিনিউজইউরোপ/২২নভেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ