• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল
আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ধনবাড়ীতে নবাগত ওসি’র সহায়তায় খেলার মাঠ পেল স্থানীয়রা।টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী থানা সংলগ্ন ব্যাডমিন্টন মাঠের উদ্বোধন করেন ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও ছোট ছেলে ফারহান।

ব্যাডমিন্টন মাঠ প্রস্তুতির সার্বিক দায়িত্বে ছিলেন, ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী।এসময় আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি, ইমাম হাসান সোহান,ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক রনি, সদস্য রনি, ধনবাড়ী নওয়া প্যালেজ এর ম্যানেজার শরিফ উদ্দিন সহ ধনবাড়ী থানার সকল সদস্য বৃন্দ ছিলেন।

ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, খেলাধুলা হলো বিনোদনের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। এতে মানসিক বিকাশ ও শরীর সুস্থ থাকে। পুলিশের সদস্যদের কাজের একঘেয়েমি দূর করতে ধনবাড়ী থানা পুলিশের এ কার্যক্রম।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন,শীতে যেমন লেপ প্রধান অনুষঙ্গ, তেমনি আরো এক অনুষঙ্গ ব্যাডমিন্টন। শীতের শিরশির হাওয়ার আগমনি বার্তা হলো গ্রাম থেকে শুরু করে শহরের অলিতে-গলিতে ব্যাডমিন্টনের কোর্ট। নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে খেলাটির প্রতি প্রবল আগ্রহ জানান দেয় শীত আর ব্যাডমিন্টন যেন একই সুতোয় গাঁথা। শীতের সন্ধ্যায় পাড়া-মহল্লা, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার চিত্র পরিচিত। গ্রামে বাড়িতেও আঙিনাই হয়ে উঠে মৌসুমি এই খেলার প্রাণকেন্দ্র।

bdnewseu/15thDecember/ZI/Donbari


আরো বিভন্ন ধরণের নিউজ