• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ককসবাজারের ৪ আসনে ৩ প্রার্থী প্রত্যাহার,মোট প্রার্থী ২২ জন: রিটার্নিং কর্মকর্তা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ককসবাজার
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে রোববার ১৭ ডিসেম্বর ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পর ৪ টি আসনে চুড়ান্ত প্রার্থী রয়েছে মোট ২২ জন। গত ৩ ডিসেম্বর বাছাইয়ের পর জেলার ৪ টি আসনে মোট বৈধ প্রার্থী ছিল ২৫ জন।কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার যাঁরা প্রত্যাহার করেছেন, তাঁরা হলেন-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় পার্টি (মঞ্জু-শেখ শহীদুল ইসলাম) এর সালাহউদ্দিন মাহমুদ ও কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস। কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে কোন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

চুড়ান্ত প্রার্থী তালিকায় যাঁরা রয়েছেন :

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) :

এ আসনে চুড়ান্ত প্রার্থী ৬ জন।তাঁরা হলেন-ওয়াকার্স পার্টির মোঃ বশিরুল আলম, স্বতন্ত্র জাফর আলম, স্বতন্ত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন, ইসলামী ফ্রন্টের মোঃ বেলাল উদ্দিন, কল্যান পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও জাতীয় পার্টির হোসনে আরা।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) :

এ আসনে চুড়ান্ত প্রার্থী ৬ জন।তাঁরা হলেন-আওয়ামীলীগের আশেক উল্লাহ রফিক, এনপিপি’র মাহাবুবুল আলম, বাংলাদেশ সুপ্রীম পার্টির খাইরুল আমীন, ইসলামী ফ্রন্টের মোঃ জিয়াউর রহমান, বিএনএম এর শরীফ বাদশা ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) :

এ আসনে চুড়ান্ত প্রার্থী ৪ জন।তাঁরা হলেন-কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) :

এ আসনে চুড়ান্ত প্রার্থী ৬ জন।তাঁরা হলেন-জাতীয় পার্টির নুরুল আমিন সিকদার ভূট্টো, এনপিপি’র ফরিদ আলম, তৃনমূল বিএনপি’র মুজিবুল হক মুজিব, ইসলামী ঐক্যজোটের ওসমান গনি চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল ও আওয়ামী লীগের শাহীন আকতার।

প্রসঙ্গত, প্রার্থীদের মধ্যে সোমবার ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

bdnewseu/17thDecember/ZI/Cox’sbazar


আরো বিভন্ন ধরণের নিউজ