• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার-১ আসনের এমপি জাফরকে আ’লীগ থেকে অব্যাহতি

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি।দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক নোটিশে এ সিদ্ধান্ত জানায় জেলা আওয়ামী লীগ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য রাখা ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এর আগে দলের জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ ও ৪০ হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষোভ ঝাড়েন এ সংসদ সদস্য। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে পেকুয়ায় নির্বাচনী প্রচারণার সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দলের জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ ও ৪০ হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত।

এ সময় দলীয় প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাফর আলম বলেন, আমি একবার মনোনয়ন পেয়েছি। কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আমার জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি।
সূত্র দৈনিক ইত্তেফাক
bdnewseu/21thDecember/ZI/Cox’sBazar


আরো বিভন্ন ধরণের নিউজ