• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে মাশরাফী গেলেন সচিবালয়ে

ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মেট্রোরেলে সাধারণ যাত্রীদের সঙ্গে সচিবালয়ে গেলেন মাশরাফী।যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে মাশরাফী বিন মোর্ত্তজা গেলেন সচিবালয়ে। তবে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি প্রিয় তারকাকে। বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন।রোববার (৩১ মার্চ) মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মেট্রোরেলে তার একটি দাঁড়িয়ে থাকা ছবি রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে।

মেট্রোরেলে চড়ে ভ্রমণ শেষে মাশরাফী ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো।’ এই ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

একজন লিখেছেন, কিংবদন্তিরা কথায় নয়, বেঁচে থাকেন কাজে। আরেকজন লিখেছেন, আমাদের কৌশিক আমাদের ভালোবাসা আমাদের গর্ব।

নড়াইল-১ আসনের এই সংসদ সদস্য নিজের এলাকায় নিয়মিত ঘুরে বেড়ান। বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন। তার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমসহ সকল অঙ্গনেই ব্যাপক জনপ্রিয়।

bdnewseu/2April/ZI/Mash


আরো বিভন্ন ধরণের নিউজ