• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

১৭তম বিবাহবার্ষিকীতে মেয়ে আরাধ্যাসহ এক ফ্রেমে ধরা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

বলিউডের অন্যতম তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে চমকে দিলেন ভক্তদের। শনিবার ১৭তম বিবাহবার্ষিকীতে মেয়ে আরাধ্যাসহ এক ফ্রেমে ধরা দিলেন অভিষেক-ঐশ্বরিয়া। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ছিল অভিষেক-ঐশ্বরিয়ার ১৭তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। এদিন সাবেক বিশ্বসুন্দরী ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ দিয়েছেন অভিষেক। আর ছবিটি তুলেছেন বচ্চন বধু ঐশ্বরিয়া।

অ্যাশের পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিকে অভিষেক-ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ নেটপাড়া। আরাধ্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।

এদিকে ঐশ্বরিয়ার পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার।

bdnewseu/22April/ZI/binodon


আরো বিভন্ন ধরণের নিউজ