• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরাজয়

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপজেলা নির্বাচনে উভয়ের পরাজয়।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারের কুতুবদিয়া ও সদরে পরাজিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।কুতুবদিয়া উপজেলা নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়া অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৯৬৫ ভোট। আপন ভাতিজার কাছে হেরেছেন তিনি। ভোটের ফলে তিনি তৃতীয় হয়েছেন।

এ উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী ব্যারিস্টার হানিফ বিন কাশেম ২৭ হাজার ২৪৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আছহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট।

অপরদিকে, কক্সবাজার সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে ৮ হাজার ৭৩৬ ভোটে হারিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরুল আবছার। মোটরসাইকেল প্রতীক নিয়ে নুরুল আবছার পেয়েছেন ৩৬ হাজার ৫৩৬ ভোট। আর আনারস প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ২৭ হাজার ৮শ’ ভোট।

পরাজিত জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বর্তমানে কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভোটের কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে কক্সবাজারে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি।

আর মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

bdnewseu/8May/ZI/Coxsbazar


আরো বিভন্ন ধরণের নিউজ