• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনবছরের ইকরার অকাল মৃত্যু

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনবছরের ইকরার অকাল মৃত্যু ।ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা নামের (৩) বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি মারা যাবার সময়ে তার মা বাসার রান্নার কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। অদ্য ১৮ মে (শনিবার) দুপুরের দিকে দুলার হাট থানা এলাকার ফরিদাবাদ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদের।

ওই গ্রামের আব্দুল জলিল ও বিবি মরিয়ম দম্পতির একমাত্র কন্যা সন্তান ছিল নিহত ইকরা। স্থানীয় সূত্রে জানা যায়, ইকরা মা ঘরের রান্নার কাছে ব্যস্ত ছিলো। ওই সময় শিশুটি সবার অগোচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। মূলত, ঘরে থাকা বিদ্যুতের প্লাগ স্পর্শ করায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদুর রহমান মুরাদ গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে শিশুটির মা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখন শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এর পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে এবং দুরুত্ব চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

bdnewseu/19May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ