• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেকনাফে উপজেলা চেয়ারম্যান জাফর, ভাইস চেয়ারম্যান সরওয়ার ও মর্জিনা

bdnewseu online Teknaf Upazila desk
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

টেকনাফে উপজেলা চেয়ারম্যান জাফর, ভাইস চেয়ারম্যান সরওয়ার ও মর্জিনা।তৃতীয় ধাপের অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাফর আহমদ। তিনি এর আগেও একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।টেকনাফ উপজেলার মোট ৫৯ কেন্দ্রে জাফর আহমদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৩ শত ৬৭ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯ শত ১ ভোট। মোটরসাইকেল প্রতীক দিদার মিয়া পেয়েছেন ২ হাজার ১শত ৩৩ ভোট।পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন টিউবওয়েল প্রতীক নিয়ে সরওয়ার আলম । তার প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৩৫ । নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইক প্রতীকের মাওলানা রফিক উদ্দিন পেয়েছেন ৩৫ হাজার ১শত ৫৪ ভোট, চশমা প্রতীক নিয়ে আবু ছিদ্দিক আবু পেয়েছেন ১৬ হাজার ১শত ৯২ভোট।মহিলা ভাইস-চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন ফুটবল প্রতীক নিয়ে মর্জিনা আক্তার সিদ্দিকী। তার প্রাপ্ত ভোট ৬১ হাজার ৪শত ১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পদ্মফুল প্রতীক নিয়ে তাহেরা আক্তার পেয়েছেন ১৮ হাজার ৩শত ৮৪ ভোট, কলস প্রতীক নিয়ে গোলাপজান আক্তার পেয়েছেন ১০ হাজার ৯৩ ভোট।

নবনির্বাচিত টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ বলেন, এবারের নির্বাচনে জনগণের চাপে আমি প্রার্থী হয়েছি এবং আল্লাহর রহমতে বিজয়ী হয়েছি। টেকনাফকে একটি মডেল ও শান্তির নগরী হিসাবে গড়ে তুলতে টেকনাফবাসীর সহযোগিতা কামনা করছি।

টেকনাফ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, টেকনাফের ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ যেতে না পারায় নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রাতে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী লিখিতভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

টেকনাফ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ইভিএম এর বক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হলেও বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ যেতে পারেননি। তাঁরা ঘাট থেকে ফেরত এসেছেন।

উল্লেখ্য, সেন্টমার্টিনদ্বীপ একটিমাত্র কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৩ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৫৫ জন।

bdnewseu/30May/ZI/Election


আরো বিভন্ন ধরণের নিউজ