• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় পেশাগত কাজে সাংবাদিক লাঞ্ছিত

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪

ভোলায় পেশাগত কাজে সাংবাদিকে লাঞ্ছিত ।ভোলায় পুলিশের গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।অদ্য ৩১ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মধ্য চরনোয়াবাদ আনাস বিন মালেক ( রা.) ইসলামিক কমপ্লেক্স নামক এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনা স্থানে প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ভোলা শহর থেকে গাড়িটি পুলিশ লাইন্সে যাচ্ছিল। মধ্য চরনোয়াবাদ নামক এলাকার আনাস বিন মালেক ( রা.) ইসলামিক কমপ্লেক্স এর বিপরীত পাশে গাড়িটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

 

খবর পেয়ে সদর থানার ওসি মনির হোসেন মিঞা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় প্রায় ঘন্টাব্যাপী ভোলা- ভেদুরিয়া সড়কে যানজটের সৃষ্টি হয়। গাড়িটি সদর থানা ওসির অফিসিয়াল গাড়ি।

এদিকে ঘটনার পর স্থানীয় এক গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত পুলিশের গাড়িটির ছবি তুলতে গেলে উপস্থিত এক পুলিশ কনস্টেবল ওই গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং তাকে তুইতোকারি ভাষায় গালমন্দ করেন।

লাঞ্ছনার শিকার গণমাধ্যমকর্মী তানজিল হোসেন জাতীয় একটি দৈনিক পত্রিকার ভোলা সদর প্রতিনিধি। তিনি জানান, পুলিশের দুর্ঘটনা কবলিত গাড়িটির ছবি তুলতে গেলে পুলিশের এক কনস্টেবল তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তিনি নিজেকে গণমাধ্যমকর্মী পরিচয় দিলে দুর্ঘটনা কবলিত গাড়িটির চালক সহ মোহেবউল্লাহ তার সঙ্গে তুইতোকারি করে ভাষা করেন। এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় সদর থানার ওসি সেখানে উপস্থিত ছিলেন। তার সামনেই তানজিলকে লাঞ্ছিত করা হয়।

পুরো বিষয়টির সম্পর্কে জানতে সদর থানার ওসি মনির হোসেন মিঞাকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। এরপর তাকে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।

bdnewseu/31May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ