• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, চরফ্যাশন থানায় মামলা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণ, চরফ্যাশন থানায় মামলা।ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া  ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে (১১ বার) জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সাগর (২২) নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দুলারহাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।শনিবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। অভিযুক্ত মোঃ সাগর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মোঃ মালেকের ছেলে।

ভুক্তভোগীর মা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী এবং অভিযুক্ত মোঃ সাগর একই এলাকার বাসিন্দা। সাগর ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা- যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাগর বিয়ে করার আশ্বাস দিয়ে ফুঁসলিয়ে ২৩ মে রাত ১১ টার দিকে মাদ্রাসা শিক্ষার্থীকে মুঠো ফোনে শিক্ষার্থীর বাড়ীর পাশে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী ডাক-চিকৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এসময় অভিযুক্ত সাগর কৌশলে পালিয়ে যায়।

মামলা হাওয়ার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যাইনি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

bdnewseu/2June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ