• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে গরু চুরি রোধে খামারী ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

ধনবাড়ীতে গরু চুরি রোধে খামারী ও ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা।টাংগাইলে ধনবাড়ী উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরি রোধে গরুর খামারী ও ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে ধনবাড়ী থানা পুলিশ।গতকাল সকাল ১০ টায় ধনবাড়ী থানার আয়ো জনে থানা চত্বর এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ধনবাড়ী থানার ওসি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে  ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল, ফারহানা আফরোজ জেমি। আরো উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিস আলী ধনবাড়ী থানা সহ প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন। এছাড়াও মতবিনিময় সভায় ধনবাড়ী উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান খামারীদের উদ্দেশ্য  বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন।

এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারি সর্বস্বান্ত হয়। চুরি রোধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলেও তিনি জানান।
bdnewseu/2June/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ