• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জেলায় গ্রামীণ জনপদে পল্লী বিদ্যুৎ এখনো পুরোপুরি সচল হয়নি, পল্লী বিদ্যুৎ সমিতি নিরলস কাজ করছে

Badhon Roy, Zalokati
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

ঝালকাঠি জেলায় গ্রামীণ জনপদে পল্লী বিদ্যুৎ এখনো পুরোপুরি সচল হয়নি, পল্লী বিদ্যুৎ সমিতি নিরলস কাজ করছে।ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গ্রামীন জনপদে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ পুরোপুরি সচল হয়নি। পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দাবী করা হয়েছে জেলায় ৩৩ কেবি ৫টি ফিডার রয়েছে এবং বর্তমানে ৫টি ফিডারই চালু রয়েছে। জেলায় মোট ৬টি উপকেন্দ্রের মধ্যে সবগুলিই চালু রাখা হয়েছে। ১১ কেবি ফিডার মোট ২৭টি এবং এর সবগুলোই চালু রয়েছে। ২৫৮টি পুল ভেঙ্গেছে এবং এর মধ্যে ১৪৮টি পরিবর্তন করা হয়েছে।

রবিবার পর্যন্ত অবশিষ্ট ১১০টি পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছে। জেলায় ৬৩৪টি পুল হেলে পড়েছে এবং ৩৪৮টি পুল সোজা করা হয়েছে এখনো ২৫০টি হেলে রয়েছে। ৬৪টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে এবং ৩৪টি পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট ২৯টি ট্রান্সফারমার পরিবর্তনের প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় ২ হাজার ৪৯০টি স্পটে তার ছিড়েছে। ১ হাজার ৭১০টি স্পট মেরামত করা হয়েছে। মেরামতের অপেক্ষায় রয়েছে আরও ৭৮০টি। ইনসুলেটর ৪৫০টি নষ্ট হয়েছে পরিবর্তন করা হয়েছে অবশিষ্ট রয়েছে ২০৭টি। জেলায় ১ হাজার ১৩৫টি মিটার নষ্ট হয়েছে ৫৫৪টি মিটার পরিবর্তন করা হয়েছে এখনো ৪৯০টি পরিবর্তনের অপেক্ষায় রয়েছে।

ঝালকাঠির পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করে এই তথ্য প্রদান করেছে। তবে এর আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়নি কারণ কেন্দ্রীয়ভাবে সরঞ্জামসহ সবকিছুই সরবরাহ করা হচ্ছে।

bdnewseu/3June/ZI/zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ