• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাটিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রাণিসম্পদ ও ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি

Badhon Roy, Zalokati
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪

ঝালকাটিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রাণিসম্পদ ও ওজোপাডিকোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ কোটি।ঝালকাঠি জেলায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে প্রাণিসম্পদ বিভাগের ৩৪ লাখ ৮০ হাজার ৮০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়েরর কবলে জেলায় ৯৬টি ছাগল, ৫ হাজার ৩৯৬টি মুরগী ও ১ হাজার ৪২৮টি হাস মারা গেছে। জেলার ১০০ভাগ অঞ্চলই প্লাবিত ছিল।

ক্ষতিগ্রস্থদের মধ্যে ২৪টি গবাদি পশুর খামারের ২২০টি গবাদি পশুর অবকাঠামোসহ ২ লাখ ১২ হাজার টাকা, ১২টি হাস-মুরগীর খামারের মধ্যে ৪ হাজার ৮০০ হাস-মুরগী ৫৬ হাজার টাকার, দানাদার খাবার ১.৬ মেট্রিক টন যার মূল্য ৮৯ হাজার ৯০০ টাকা। বিনষ্ট খড়ের পরিমাণ ২৮০টন যার মূল্য ১৪ লাখ টাকা। বিনষ্ট ঘাসের পরিমাণ ২২০ মেট্রিক টন যার মূল্য ৪লাখ ৪০ হাজার টাকা। প্রাণিসম্পদ বিভাগ বন্যা পরবর্তী ৪৬৮টি গবাদী পশু ও ২হাজার ৮০টি হাস-মুরগীর প্রতিশোধক ভেক্সিন প্রদান করেছে। ঝালকাঠি জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ঝালকঠির ওজোপাডিকোর ৩৫টি পুল ভেঙ্গেছে ও ১১১টি পুল হেলে পড়েছে। জেলার ৪টি উপজেলায় ওজোপাডিকোর অংশে ২৫ কি.মি বিদ্যুৎ তার ছিড়ে গেছে ও ১২ সেট বৈদ্যুতিক ফিটিংস ক্ষতিগ্রস্থ হয়েছে এবং জেলায় ৪টি বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঝালকাঠি ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা হতে পারে।

bdnewseu/3June/ZI/zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ