• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

Tanzil Hossain, Bhola
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাইভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভক্তিরহাট বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৫ টি দোকান। গত শুক্রবার ৭ জুন দিবাগত রাত প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের শেষভাগে বাজারে লোকজনের ডাক চিৎকার শুনে গ্রামবাসীরা এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে, খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে দীর্ঘচেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে বাজারের ৫ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫-৩০ লাখ টাকা হতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।

দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ গণমাধ্যমকে জানান, বাজারে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।

bdnewseu/8June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ