• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মুনির ও মিলন মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত

Badhon Roy, Zalokati
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ, রাজাপুরে মিলন মাহমুদ বাচ্চু ও কাঠালিয়ায় এমাদুল হক মুনির চেয়ারম্যান নির্বাচিত।ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মুনির ও মিলন মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত। উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে কোথাও কোন অপ্রিতিকর খবর ঘটেনি। নির্বাচনে বেসরকারিভাবে রাজাপুর উপজেলায় মিলন মাহমুদ বাচ্চু মোটর সাইকেল প্রতিক নিয়ে দোয়াত কলম প্রতিকের আফরোজা আক্তার লাইজুকে এবং কাঠালিয়া উপজেলায় দোয়াত কলম প্রতিক নিয়ে এমাদুল হক মুনির আনারস প্রতিকের মোঃ শহিদুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। গত ২৯ মে এ দুই উপজেলায় তৃতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা ছিলো, ঘূর্ণিঝড় রিমালে কারণে স্থগিত করা হয় এ নির্বাচন। পরে ৯ জুন ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এ দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইসচেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৫ হাজার ৮৯২ জন। নির্বাচন শেষে ৫০.১৯% ভোটার ভোট প্রয়োগ করেছে। দুই উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ সফল করার জন্য বিভিন্ন পর্যায়ের অফিসারসহ ৬৫৪জন পুলিশ বাহিনীর সদস্য, এপিপিএন ৩০জন আরআরএফ ৯৫জন, ৪০জন আনসার ব্যাটলিয়নসহ ৮০৪ জন কেন্দ্রে থাকছেন। তাদের সাথে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা অনুযায়ী সবনিম্ন ১৩ জন থেকে ১৭জন মহিলা ও পুরুষসহ আনসার ভিডিপি সদস্যরা থাকছেন।

ইউনিয়ন ভিত্তিক প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেট রয়েছেন। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটসহ শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে ৩৬টি মোবাইল টিম এই দুই উপজেলায় থাকবে এবং ৩টি করে ৬টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে এলাকাজুড়ে টহলে ছিলেন। সর্বশেষ এই রিপোর্ট প্রেরণকালিন সময়ে কেন্দ্রে কেন্দ্রে ভোট গননা চলছে।
bdnewseu/10June/ZI/zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ