• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ী পৌরসভার মেয়রকে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

ধনবাড়ী পৌরসভার মেয়রকে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান ।টাঙ্গাইল জামালপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল কে সাহিত্য সম্মাননা প্রদান করা হয় । ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত মোহাম্মদ ইমাম হাসান সোহান ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন এবং ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান কে সাথে নিয়ে এই সম্মাননা প্রদান করেন । ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ রানা রনি , ধর্ম বিষয়ক সম্পাদক রনি, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌরসভার মেয়র মহোদয়কে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের এই সম্মাননা প্রদানের পর মেয়র মনিরুজ্জামান বকল বলেন ‘

ধনবাড়ীতে এই ধরনের সৃজনশীল সাহিত্য চর্চার খুব প্রয়োজন । বর্তমানে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে, এই পরিস্থিতি মোকাবেলায় শিশু কিশোর যুবক সহ সকল বয়সের মানুষকে সাহিত্য চর্চায় উৎসাহিত করতে হবে ‘ । ধনবাড়ীতে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সৃজনশীল সাহিত্য চর্চার সকল উদ্যোগের পাশে থাকার কথা জানান পৌর মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল ।

এ সময় তিনি ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান কে এরকম একটি সৃজনশীল সাহিত্য পরিষদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানান ।

bdnewseu/13June/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ