• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরফ্যাশনে বিদ্যুৎতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

চরফ্যাশনে বিদ্যুৎতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু ।ভোলার চরফ্যাশনে বিদ্যুৎতায়িত হয়ে ইয়াছ মিন (৩০) বছর নামের ৩ সন্তানের এক গৃহবধূর মৃত্যুর হয়েছে। অদ্য ২৮ জুন (শুক্রবার) সকাল ৭ টায় তার নিজ বাড়ীর উঠানে এ ঘটনা ঘটে। ইয়াছ মিন আমিনবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের নিরব হাওলাদারের স্ত্রী।

ইয়াছ মিনের আত্মীয় স্বজনরা গণমাধ্যমকে জানান, সকালে পরিবারিক কাজে বাড়ীর উঠানে গেলে পিচ্ছিল খেয়ে পড়ে পাশে থাকা বিদ্যুৎতে চার্জ দেওয়া অবস্থায় অটোরিকশার বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। স্বামী ও মেয়ে দেখে দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

bdnewseu/28June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ