• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লালমনিরহাটে ঘর নির্মাণ, চিকিৎসা ও যাতায়াতের নৌকার জন্য ডিসি ও ইউএনও’র বরাবরে ভুক্তভোগীর আবেদন

Mizanur Rahman, Lalmonirhat
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

লালমনিরহাটে ঘর নির্মাণ, চিকিৎসা ও যাতায়াতের নৌকার জন্য ডিসি ও ইউএনও’র বরাবরে ভুক্তভোগীর আবেদন!লালমনিরহাটে চলতি ঘন বর্ষণ ও প্রচন্ড বাতাসে ধষিয়া পড়া ঘর নির্মাণ, সন্তান সম্ভাবা (অসুস্থ) ০২ (দুই) মেয়ের চিকিৎসাসহ বাড়ির যাতায়াতের ছোট একটি কাঠের নৌকা নির্মাণের খরচের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছে একটি অসহায় দিনমজুর পরিবার।গত রোববার (২৩ জুন) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে আবেদন করেন লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব খুটামারা (নবীনগর) এলাকার অসহায় দিনমজুর মোঃ নুরুজ্জামান বকুল (৫৮)।অসহায় দিনমজুর মোঃ নুরুজ্জামান বকুল স্বাক্ষরিত লিখিত আবেদন সূত্রে জানা যায়, আমি একজন অসহায় দিন মজুর ব্যক্তি। আমার দুঃখে ভরা জীবনের দু’টি চরম দুঃখ-কষ্টের বর্ণনা আপনার সমীপে জানাইতেছি যে, আমার বাড়ি করার মত কোন উঁচু জমি না থাকার কারণে আমার মায়ের নিকট হতে পাওয়া নিচু জমি (দোলা জমি) অনেক কষ্টে ভরাট করিয়া বাড়ি-ঘর উঠাই। দোলা জমিতে আমার বাড়ি হওয়ায় চলাচলের কোন রাস্তা না থাকায় আমি ও আমার দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী, আইডি নং- ৮২২২৭০৩৪৩৪-০৩, তারিখ:

০৮-০৯-২০১৯ইংসহ ০৩ (তিন) মেয়ে অন্যের জমির আইল দিয়া চলাচল করি কিন্তু বর্ষার মৌসুম আসিলে আমার বাড়ির চারিদিকে বুক পর্যন্ত পানি প্রায় ৩/৪ মাস ব্যাপি থাকায় ১৫০ ফিট পথ অতিক্রম করিয়া মেইন রাস্তায় উঠতে হয়। এই ভাবে আমি স্ব-পরিবার নিয়া দীর্ঘ বছর বসবাসসহ অতিকষ্টে আমার মেয়েদের ডিগ্রী পর্যন্ত লেখাপড়া করাইয়া ০৩ (তিন) মেয়েকে বিবাহ দেই। আমার কোন ছেলে সন্তান নাই। এমতাবস্থায় আমার একমাত্র বসবাসের ঘরটি দীর্ঘদিন যাবৎ আর্থিক অভাবে মেরামত করিতে না পারায় বর্তমান বর্ষা মৌসুমে ঘন বর্ষণ ও প্রচন্ড বাতাসে ঘরটি সম্পূর্ণ রুপে ধষিয়া পড়ায় বৃষ্টির পানিতে বিছানাপত্র ভিজিয়া যাওয়ায় সন্তান সম্ভাবা ০২ (দুই) মেয়ে, প্রতিবন্ধী স্ত্রীসহ অতিকষ্টে দিবা-রাত্রি অতিবাহিত করিতেছি।

যে কোন মুহুর্তে আমার সন্তান সম্ভাবা ০২ (দুই) মেয়ের প্রসব বেদনার সময় দ্রুত ডাক্তারের কাছে নিয়া-আসা করার বুক-ভরা পানি যাতায়াতের জন্য একটি ছোট কাঠের নৌকার বিশেষ প্রয়োজন। এরেই মধ্যে আমার বাড়িতে থাকা টাকাসহ বিভিন্ন মালামাল একাধিকবার চুরি হয় এবং আমি বর্তমানে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় আমার বাড়ির পুনঃ মেরামত, ০২ (দুই) মেয়ের সন্তান প্রসবের ও কাঠের নৌকা নির্মাণের খরচ বহন করা আমার পক্ষে দুঃসাধ্য হওয়ায় আপনার সমীপে আর্থিক সাহায্য পাওয়ার আবেদন করছি।

bdnewseu/30June/ZI/Lalmonirhat


আরো বিভন্ন ধরণের নিউজ