• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে কোটা আন্দোলনকারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ধনবাড়ীতে কোটা আন্দোলনকারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন।কোটাবিরোধীদের বিতর্কিত স্লোগান ‘আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ৷ টাংগাইলে ধনবাড়ী উপজেলায় স্বঘোষিত রাজাকারদের দেশ ছাড়ার দাবিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে এ মানববন্ধন করে।গতকাল দুপুরে ধনবাড়ী বাসষ্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধনবাড়ী উপজেলা কমান্ডে’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মেলেটারী, ইউসুফ আলী, আব্দুল মজিদ, মো. আব্দুল হাই, রেজাউল হক, মোকছেদ আলী বিএসসি, ইদ্রিস আলী, আব্দুল উরফ প্রমুখ।

বক্তরা বলেন, ‘চাকুরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে অন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উস্কানী দিয়ে আবারও তাঁরা এ দেশে দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না বলে জানান বক্তরা।’

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন জানান, স্বাধীন বাংলার মাটিতে যারা নিজেদের ‘রাজাকার’ বলে পরিচয় দেয় তাদের সঙ্গে এই বাংলার কোনো সম্পর্ক থাকতে পারে না । তাদের এদেশ ছাড়তে হবে। কোটাবিরোধী আন্দোলনের নামে দেশবিরোধী বা দেশদ্রোহী যে আন্দোলন চলমান, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানান।

এছাড়া রোববার রাতে যারা নিজেদের রাজাকার ঘোষণা করেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করারও দাবি জানান তিনি। এদের নব্য রাজাকার উল্লেখ করে স্বাধীনতা ও বীরমুক্তিযোদ্ধাদের অসম্মানজনক বক্তব্যে প্রতিবাদও জানান মিলন।
bdnewseu/16July/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ