• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কোটাপ্রথা বাতিল করুন: আহমদ শফী

নেত্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

কোটাপ্রথা বাতিল করুন: আহমদ শফী

মাননীয় প্রধানমন্ত্রী, কোটাপ্রথা বাতিল করুন এবং ছাত্রসমাজের গণদাবি মেনে নিন। সাধারণ ছাত্রদের উপর ছাত্রলীগ লেলিয়ে দিয়ে হামলা করা বন্ধ করুন, নয়তো যেকোন অপ্রীতিকর ঘটনার জন্য সরকার দায়ী থাকবে।

আজ ১৭ জুলাই’২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র কেন্দ্রীয় মহাসচিব এবং নেত্রকোণা ১ আসনের সাবেক দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আহমদ শফী এসব কথা বলেন।

আহমদ শফী আরো বলেন:
সারা বাংলাদেশের ছাত্রসমাজ আজ একত্রিত হয়ে একটি দাবি নিয়ে আর তা হলো, কোটা বাতিল করে মেধার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাধারণ ছাত্র / ছাত্রীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে আহত, নিহত করা হয়েছে, যা কালো অধ্যায় হয়ে থাকবে।

তিনি আরো বলেন: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের কিছু অতিউৎসাহী নেতাকর্মী এগুলো করছে বলে আমি বিশ্বাস করি। কোটা বাতিলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ছাত্রসমাজকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার ব্যাবস্থা নিন।

bdnewseu/18July/ZI/Netrokona


আরো বিভন্ন ধরণের নিউজ