• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত

Kabir Ahmed Diplomatic Correspondents, National desk bdnewseu
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু
সাঈদ পীরগঞ্জে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত।আবু সাঈদের নামাজে জানাজায় শত শত মানুষের ঢল।বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তার জানাজার নামাজে শত শত মানুষের ঢল নামে।

জানাজার নামাজে ইমামতি করেন, আবু সাঈদের আত্মীয় মো. সিয়াম মিয়া।সংবাদ মাধ্যম আরও জানায়,মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আবু সাঈদের মরদেহ তার গ্রামে এসে পৌঁছায়। এলাকার শত শত মানুষ আবু সাঈদের মরদেহ একনজর দেখার জন্য বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।আবু সাঈদের বাবা মকবুল হোসেন পেশায় দিনমজুর। ৯ ভাই-বোনের মধ্যে সবার ছোট সাঈদ। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। এলাকাবাসী জানায়, ছোট থেকেই আবু সাঈদ ছিলেন অত্যন্ত মেধাবী। অসাধারণ ব্যবহারে তার প্রতি সবাই মুগ্ধ ছিল।

উল্লেখ্য যে,দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবু
সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

bdnewseu/18July/ZI/Quota


আরো বিভন্ন ধরণের নিউজ