• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

চরফ্যাশনে সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু।ভোলার চরফ্যাশন সাঁকো পারাপারের সময় সাঁকো থেকে পড়ে বাইজিত (৫) বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ১৬ জুলাই (মঙ্গলবার) উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বাইজিতকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডালি বাড়ির বাসিন্দা আলাউদ্দিন ছেলে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. এনামুল হক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সাঁকো থেকে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
bdnewseu/18July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ