• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন কারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ভোলায় ট্রাফিকের দ্বায়িত্ব পালন কারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা।জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১৩ আগস্ট মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ ভোলার আয়োজনে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে (০৫-০৮-২০২৪ থেকে ১১-০৮-২০২৪) পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নৌ-বাহিনীর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা মহোদয় সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন- শৃঙ্খলা রক্ষা করা, সরকারি- বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান।

এ সময় জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

bdnewseu/13August/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ