• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফিনল্যান্ড আওয়ামী লীগের শোক দিবস পালন

সবুজ শেখ, ফিনল্যান্ড
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ফিনল্যান্ড আওয়ামী লীগের শোক দিবস পালন।ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও শপথ নেয়ার মধ্য দিয়ে শোক দিবস পালন করে।বৃহস্পতিবার রাজধানী হেলসিংকের একটি হলে বঙ্গবন্ধুর ছবির সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও ফুলেল ভালবাসায় শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো দেশে ফিরিয়ে আনার দৃঢ় শপথ নেন এবং বঙ্গবন্ধু,জাতীয় চার নেতা,ভাষা আন্দোলনের বীর শহীদের ভাষ্কর্য, ধানমন্ডি -৩২নম্বর বাড়ী ও বিভিন্ন জাদুঘর,হিন্দু সম্প্র দায়ের বাড়ী-ঘর,মন্দির ভাংচুরেরও নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেন।

একই সময় নেতৃবৃন্দ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ উনার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।বক্তারা আরো বলেন,সাংবিধানিক ভাবে বঙ্গবন্ধু এখনো জাতির পিতা এবং সংবিধানে জাতীয় শোক দিবস এখনো বহাল থাকার পরেও সরকারী ভাবে শোক দিবস পালন করা হয়নি এটা জাতির জন্য লজ্জা জনক।
ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় সালেহ আহমেদের সভাপতিত্বে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আনিসুর রহমান, নজীব মোর্শেদ সংগ্রাম,বাদল হোসেন মাসুদ, তপন বঙ্গবাসী,আরিফুর রহমান স্বপন, নাহিদ মোর্শেদ জয়,মহিবুল ইসলাম , আবু দারা বাবু,সাইফুল ইসলাম,বেলাল আহমেদ,শেরোয়ান হোসেন,কামরান হোসেন,মামুন মোল্লা, মহি খান, নাজিরুল ইসলাম স্বপন, সাব্বির, জাহিদ হাসান রকি, টিনটু, তানভির আহমেদ, মাসরুর রহমান রাব্বি,মাহাবুব রহমান,জুয়েল.তপন, রাফি, রুবেল, শিমুল,

কামরুজ্জামান,রবি, আরিফুর রহমান কাজিম,সায়েম, কৌশিক, সোহাগ, জনি, ওয়ালিদ, রিফাত, অনিক সহ আরো অনেকে।

bdnewseu/18August/ZI/Finland


আরো বিভন্ন ধরণের নিউজ