• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রংপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

গোলাম মোস্তফা রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

রংপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।“ইনশাআল্লাহ কখনো আইনের সাথে এবং রাষ্ট্রের সাথে বেঈমানি করবো না।” রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রংপুর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।সোমবার (০২ সেপ্টেম্বর) জেলা পুলিশের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবনিযুক্ত এই পুলিশ সুপার বলেন, “দুই একজন খারাপ মানুষের জন্য পুরো পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না। আশা করি আল্লাহতায়ালা আপনাদের সুরক্ষা দান করবে। ইনশাআল্লাহ কখনো আইনের সাথে এবং রাষ্ট্রের সাথে বেঈমানি করবো না।”

পুলিশ সুপার আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে ক্রমান্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিভেদ ভুলে আমরা বাংলাদেশি এটা সবার মনে রাখতে হবে। আমাদের কেউ যেন বিভেদ না করতে পারে। রংপুরে আপনারা যারা আছেন, দেশ বিনির্মাণে আপনাদের প্রয়োজন। সকল বাহিনী যদি আইন মেনে কাজ করতো তাহলে কোনো ছাত্র-জনতার ওপর কেউ হামলা করতে পারতো না।”

শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, “আন্দোলনে যে সব পুলিশ কর্মকর্তা-সদস্য অতিউৎসাহী হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।”
শিক্ষার্থী বলেন, “দেশ স্বাধীন হয়েছে। পুলিশকে থানায় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা পুলিশকে সকল পর্যায়ের সহযোগিতা দিব। জেলায় মাদকদ্রব নিয়ন্ত্রণে পুলিশের কাজ করতে হবে।”এছাড়াও শিক্ষার্থীরা জেলার বিভিন্ন উপজেলার আইনশৃংখলা বিষয়ের নানা সমস্যা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে শাহরিয়ার সোহাগ, ইমরান আহমেদ, এ আই তানজিল আহসান, হামিম মুনতাসির অহন, ইমরান হোসেন, মোঃ রাকিবুল ইসলাম বাপ্পিসহ রংপুর শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিশ/পঁচিশ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

bdnewseu/3September/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ