• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

রিপন শান, ভোলা
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

ভোলায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন।ভোলায় মাদক কেনার টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে পিটিয়ে ও ছুরি কাঘাতে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে ভোলা সদর হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নুর জাহান বেগম (৬৫) ভোলা পৌর কাঁঠালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী। ঘাতক ছেলের নাম মো. ভুট্ট ওরফে গাঞ্জা শিপন (২৮)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত নুর জাহান বেগম একজন হতদরিদ্র। তাঁর স্থায়ী কোনো বসতভিটা নেই। প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। স্বামী মারা যাওয়ার পর কাউন্সিলর হেলাল তাঁর পুরনো একটি ঘরে নুর জাহানকে আশ্রয় দেয়। সেই ঘরে মায়ের সঙ্গে শিপনও থাকত। প্রায় কয়েকবছর ধরে শিপন মাদকের সঙ্গে জড়িয়ে পরে। নেশা করতে করতে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। প্রায়ই মায়ের কাছ থেকে টাকা নিয়ে সে নেশা করত।

গতকাল বিকেলে দুই ধাপে সে তাঁর মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা চেয়েছে, কিন্তু তিনি টাকা দেননি। রাত সাড়ে ১০টার দিকে পুনরায় টাকা চাইতে গেলে মায়ের সঙ্গে তাঁর তর্কবিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে শিপন তাঁর মাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। নুর জাহান বেগমের ডাক-চিৎকারে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে নুর জাহান বেগমকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর জাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহত নুর জাহান বেগমের বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এরপর আজ দুপুরে সদর হাসপাতাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

bdnewseu/4 September/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ