• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌবাহিনীর প্রধান

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌবাহিনীর প্রধান।দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভোলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলারক্ষা বাহিরীর সাথে বিশেষ সভায় অংশগ্রহণ করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।গত ৯ সেপ্টেম্বর সোমবার নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন কাজে অভিযান পরিচালনা করে যাচ্ছে। যৌথ অভিযানে নৌ বাহিনী সহযোগীতা করছে। যতদিন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন হবে সরকারি নির্দেশ মোতাবেক ততদিনই সহযোগীতা করা হবে।তিনি আরো বলেন, ভোলাসহ সারাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমসহ সকল জনগণের সহযোগীতা প্রয়োজন। ভোলা একটি নদীমাতৃক জেলা। নদী পথ পাহারা দেওয়ার জন্য পুলিশ ও কোস্টগার্ড কাজ করছে। বর্তমানে আমাদের নৌ বাহিনীর সদস্যরাও কাজ করছে। প্রয়োজনে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। নৌ পথগুলোতে চাঁদাবাজী, সহিংসতা বন্ধের পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এবং অন্যান্যের মধ্যে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, জেলা মোঃ আরিফুজ্জামান জেলা প্রশাসক, ভোলা, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামাল হোসেন, নৌ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মামুন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রমূখ।

bdnewseu/11September/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ