• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি।ভোলা সদর উপ জেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুজনেই ভোলা সদর হাসপা তালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ভোলা সদর উপ জেলা ভেদুরিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মজিবুর হাজী বাড়ীতে এই ঘটনা ঘটে।আহতরা হলেন, মোঃ মাইনুদ্দিন তাছনুর বেগম বর্ত মানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছেন। স্থানীয়দের কাছ থেকে বক্তব্য আনতে গিয়ে বাজে বিপত্তি যার সাথে এই বিষয় কথা বলি তারাই বলেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাই এই বিষয় স্থানীয়দের কাছ থেকে বক্তব্য আনা সক্ষম হয়নি।

আহত ভুক্তভোগীরা জানান, আমাদের প্রতিবেশী সিরাজ গংদের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা ছিল।আজ আমাদের স-মিলের পাশে কাটা গাছ সরানোকে কেন্দ্র করে মোঃ সিরাজ, মোঃ স্বাধীন, মোঃ আনোয়ার, ও আকবর ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এই ঘটনার বিষয় অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানান, স-মিলের গাছ সরানো কে কেন্দ্র করে তর্ক বিতর্ক হলে মাইনুদ্দিন ও তার পরিবার আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভুক্তভোগীর পরিবার জানান, আমরা এখনো থানায় কোন অভিযোগ করিনি। তবে আদালতে মামলা দায়ের করব।

bdnewseu/17September/ZI/Crime


আরো বিভন্ন ধরণের নিউজ