• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী শিশুসহ নিহত ৮

বাঁধন রায়, পিরোজপুর থেকে
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী শিশুসহ নিহত -৮ পরিবারে চলছে শোকের মতন। পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে নারী শিশু সহ দুই পরিবারের নিহত আটজনের পরিবারের কেউ এখনো লাশ নিতে আসেনি । তবে পরিবারগুলোতে চলছে শোকের মতম। বৃহস্পতিবার রাত তিনটায় পিরোজ পুর- নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ ঘটনা ঘটার ৯ ঘন্টা পার হলেও স্বজনরা এখনো এসে পৌঁছা ননি লাশের কাছে। তবে লাশের সুরত হাল করা হয়ে ছে  বলে জানিয়েছেন সুপার খান মোহাম্মদ আবু নাসের ।

নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করলে তাদের মধ্যে চলছে শোকের মতম। নিহত শাওনের পরিবারের সাথে কথা বললে কান্নায় ভেঙে পড়েন শাওনের মা।

নিহত শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার পুত্র, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের পুত্র, আব্দুল্লাহ (০৩) শাওনের পুত্র।

এছাড়াও নিহত মো: মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের পুত্র, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেব এর মেয়ে, সোয়াইব (০২ নিহত মোতালেব এর পুত্র।

নিহত শাওনের মা মাইনুর বেগম জানান কি কারনে শাওন স্বপরিবারে নিহত হয়েছে আপনি এখনো বুঝে উঠতে পারছেন না বারবার কান্না করে বলছেন শাওনের পরিবারে আর কেউ রইল না। কেউ এসে শাওনকে ধাক্কা দিয়েছে কিনা এ বিষয় জানতে চান তিনি।

শাওনের ভাই জাহিদ জানান শাওন খুব ভালো গাড়ি চালাতো সে ঢাকা সহ বিভিন্ন জায়গায় গাড়ি চালাত কি কারনে এমন দুর্ঘটনা ঘটলো তা তার অজানা। পিরোজপুর জেলা হাসপাতালে পৌঁছে শাওনের ও তার পরিবারের লাশ বুঝে নিবেন তারা।

নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, কুয়াকাটা থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত তিনটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়ত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আট জনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সবাই পানিতে ডুবে মারা গেছেন।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়ত তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তায় একটু চাপ থাকলেও সবাইকে সচেতন ভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি। লাশের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

bdnewseu/11October/ZI/Sad


আরো বিভন্ন ধরণের নিউজ