• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা।ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারী করেছে ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত। অদ্য ২১ অক্টোবর (সোমবার) দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের দেশত্যাগে এই নিষেধাজ্ঞা জারী করেন।

ভোলার আদালতের সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, অদ্য ২১ অক্টোবর (সোমবার) ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রী ইসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে পিপি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন ভোলার বিজ্ঞ সিনিয়র স্পেশাল জর্জ আদালতে আবেদন করেন।

আবেদন শুনানী শেষে বিজ্ঞ আদালত মইনুল হোসেন বিপ্লব ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারী করেন সিনিয়র স্পেশাল জজ এ কে এম মাহমুদুর রহমান।

উল্লেখ্য যে, ভোলা জেলা লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাজি, গ্যাস কুপ খননসহ নানা অনিয়মের মাধ্যমে পাচ হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ দুদকের তদন্তাধীন রয়েছে।

bdnewseu/22October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ