• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রেফতার

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম ঝালকাঠিতে গ্রেফতার হয়ে কারাগারে।ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তমকে আদালত জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আদালতে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম জানান, তার বিরুদ্ধে কাঠালিয়া উপজেলায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর বিএনপি অফিস ভাংচুরের ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর রাতে কাঠালিয়া থানা একটি মামলা দায়ের হয়। বুধবার রাতে কাঠালিয়া ও রাজাপুরে নির্বাচনী এলাকায় বিএনপি শাহজাহান ওমরের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং রাতে তার রাজাপুরে তার বাড়ি ঘর ভাংচুর করা হয়। আদালতে ব্যারিষ্টার শাহজাহান ওমর হাজির করা পথে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা ডিম ও জুতা ছোড়ে এবং আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকেন। 

বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলায় তার এলাকায় আসার পথে রাজাপুরের পিংড়ি নাম এলাকায় বিএনপি নেতাকর্মীরা তার গাড়ী ভাংচুর করে এবং শাহজাহান ওমরকে লাঞ্চিত করে। সেখান থেকে তিনি রাজাপুর থানায় অভিযোগ দিতে গেলে কাঠালিয়া থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ সোপর্দ করে। 

ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম বিগত জাতীয় সংসদ নিবার্চনের পূর্ব পর্যন্ত বিএনপির শীর্ষ নেতা ছিলেন্। জাতীয় সংসদে বিএনপি অংশগ্রহণ না করায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি আ’লীগে যোগদান করে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন পান এবং নির্বাচনে  জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আকর্ষিক এই দল পরিবর্তনের ঘটনায় বিএনপি নেতাকর্মীরা তার উপর সংক্ষুব্ধ হন।
bdnewseu/22November/ZI/Jalokati

 


আরো বিভন্ন ধরণের নিউজ