• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

দেশকে তপ্ত শ্মশানে পরিনত করতে  একটি উগ্রগোষ্টি চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে:জামায়াতে আমীর ডা: শফিকুর রহমান
বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘একটি উগ্রগোষ্টি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালতের এক আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে  পরিতন করতে, জ্বলতে থাকবে বাংলাদেশ, হলি খেলা হবে রক্তের। কিন্তু এদেশের দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। 

আমরা ধৈযর্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি উল্লেখ করে তিনি বলেন, এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধ ভাবে শান্তিতে বসবাস করবে। কোন ধর্মীয় উপাসনালয় কাউকে পাহারা দিতে হবে না। 

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোর্ট কাচারী অফিস আদালত কোথাও গিয়ে কাউকে লাঞ্চিত হতে হবেননা। কৃষক তার ফসলের নায্য দাম পাবেন শ্রমিক পাবেন তার ঘামের ন্যায্য মজুরি। অধিকার ভিক্ষা করতে হবে না কাউকে । সম্মানের সাথে সবাইকে তার অধিকার দেওয়া হবে। 

দ্বিতীয় স্বাধীনতা প্রসংগে  জামায়াতের আমীর বলেন, ‘ আবু সাঈদ এই স্বাধীনতা যুদ্ধের প্রধান আইকন ও সেনাপতি।  তিনি অধিকার চেয়েছিলেন কিন্তু তাকে পর পর তিনটি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তাকে সেলুট জানাই।

 তিনি আরো বলেন, লেখা পড়া করে এদেশের যুবকেরা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না। যেখানে শিক্ষা অর্জন করে সাথে সাথে কাজ পাবেন। 

সোমবার সকাল সাড়ে সারে ৮টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা কমিটি আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামায়াতনেতা মাসুদ সাঈদী। এরপর তিনি ঝালকাঠির  নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা মাঠে সুধি সমাবেশে যোগ দেন।
bdnewseu/2December/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ