• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ’ এর উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতা

আশিকুল ইসলাম ( কক্সবাজার) সদর
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবসে ‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ’ এর উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

গত কাল বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সৈকতের লাবণী পয়েন্ট থকে শুরু হয়ে কলাতলী ডলফিন চত্বরে এসে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির বিষয়ে ‘ইয়ুথ ভলান্টারি সার্ভিসেস বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা আশফাক আহমেদ আবির বলেন, ডিসেম্বর মাস পর্যটনের ভরা মৌসুম, তাছাড়া বিজয় দিবস উপলক্ষে সৈকতে প্রচুর মানুষের সমাগম ঘটবে। জেলাবাসী এবং পর্যটকদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে এবং প্রশাসন প্রদত্ত সার্বিক সতর্কতা মেনে চলতে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রয়াস।
বিডিনিউজ ইউরোপ /১৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ