• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার ভেদুরিয়ায় আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ভোলার ভেদুরিয়ায় আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।ভোলার গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা অদ্য ২০ ডিসেম্বর (শুক্রবার) ১১নং ভেদুরিয়া ৩ নং ওয়ার্ডের আদর্শ পাড়া, নববী মসজিদ বাংলা রোড পশ্চিম চরকালী মসজিদের মাঠে প্রায় ২’শত দুস্থ-শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

আদর্শ যুব উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা ও সভাপতি মোঃ জুয়েল রানা তিনি মুঠোফোনে সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায়। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে। সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার জন্য ভোলার আদর্শ পাড়া পশ্চিম চরকালীর ২’শত পরিবারকে কম্বল বিতরণ আমরা সম্পন্ন করেছি।
শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমূখ।

Economist/21December/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ